স্বরূপ দত্ত, আমাদের ভারত, উত্তর দিনাজপুর, ১০ জানুয়ারি: কোভিডে আক্রান্ত কিশোরের মৃত্যু রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভার চিড়াইল পাড়ার বাসিন্দা বছর ১৪-র ওই কিশোর রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে কোভিড সিসিইউতে চিকিৎসাধীন ছিলেন।

মেডিকেল কলেজ সূত্রে জানা গেছে, ওই কিশোর ৩ জানুয়ারি কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতাল থেকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। এরপর তার কোভিড টেস্ট করা হলে পজিটিভ রিপোর্ট আসে। এরপর থেকে মেডিকেল কলেজের কোভিড সিসিইউতে চিকিৎসাধীন ছিল। সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থাতেই মৃত্যু হয় তার।
এদিকে জেলায় কোভিডে প্রথম কিশোরের মৃত্যু হল বলে জানিয়েছে মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। ঘটনায় রীতিমত তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে জেলাজুড়ে।

