জানুয়ারিতেই করোনা সংক্রমিতের সংখ্যা শিখরে পৌঁছবে, দৈনিক আক্রান্তের সংখ্যা ১০ লক্ষ হতে পারে, আশঙ্কা গবেষকদের

আমাদের ভারত, ৭ জানুয়ারি: আগামী কয়েক সপ্তাহের মধ্যেই করোনার তৃতীয় ঢেউ একেবারে শিখরে পৌঁছবে। দৈনিক দশ লক্ষ মানুষ করোনায় আক্রান্ত হতে পারে দেশজুড়ে, বলে একটি গবেষণায় দাবি করা হয়েছে।

করোনার নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের ব্যপক হারে সংক্রমন ছড়ানোর ক্ষমতার কারণেই এই মত প্রকাশ করেছে ভারতের দুটি গবেষণা সংস্থা ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সাইন্স ও ইন্ডিয়ান স্ট্যাটিস্টিক্যাল ইনস্টিটিউট।

এই দুই সংস্থার বিজ্ঞানী অধ্যাপক শিব আত্রেয়া এবং রাজেশ সুন্দরসন সম্প্রতি ওমিক্রন নিয়ে যে গবেষণা করেছেন, তাতে বলা হয়েছে জানুয়ারির শেষ সপ্তাহে শিখরে পৌছোবে করোনা সংক্রমিতের সংখ্যা। এর প্রভাব ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চলবে। এই গবেষণার চালানোর সময় করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণের হার কতটা ছিল সে বিষয়টিকে তারা মাথায় রেখেছেন। আরও যে বিষয়কে গুরুত্ব দিয়েছেন তারা সেটা হলো, টিকা নেওয়ার পরে দেশের জনসংখ্যার একটি বড় অংশের মধ্যে করোনার নয়া রূপ ওমিক্রনে আক্রান্ত হওয়ার ঝুঁকি তৈরি হয়েছে, গবেষণায় এই সংখ্যাকে গুরুত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞানীদের কথাই ওমিক্রনে কারা আক্রান্ত হবেন বা কাদের ঝুঁকি রয়েছে বেশি সংখ্যায় এখনো স্পষ্ট নয়। এরা মোট টিকা প্রাপ্তদের ৩০% হতে পারেন ৬০% হতে পারেন আবার ১০০% হতে পারে। তাই এই সংখ্যার নিরিখে করোনায় দৈনিক আক্রান্তের সংখ্যা ৩ লক্ষ, ৬ লক্ষ এমনকি ১০ লক্ষ পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন গবেষকরা।

তবে রাজ্য ভেদে এই সর্বোচ্চ সংখ্যার হার ও সময় হেরফের হতে পারে বলেও জানিয়েছে দুই গবেষক সংস্থার বিজ্ঞানীরা। যেমন দিল্লিতে জানুয়ারির মাঝামাঝিতে করোনার দৈনিক সংক্রমণের সংখ্যা সর্বোচ্চ হতে পারে। আবার তামিলনাড়ুতে জানুয়ারির শেষ সপ্তাহে শিখরে পৌঁছতে পারে করোনা আক্রান্তের সংখ্যা। অর্থাৎ সব মিলিয়ে দেশে জানুয়ারির দ্বিতীয় কিংবা তৃতীয় সপ্তাহ থেকে ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত করোনা সংক্রমনের হার সর্বোচ্চ থাকবে বলে জানিয়েছে দুই সংস্থা। কিন্তু অন্যবারের মতো তৃতীয় ঢেউ বেশিদিন স্থায়ী হবে না। মার্চের শুরুতেই দেশে সংক্রমণের হার অনেকটাই কমে আসবে বলে আশা প্রকাশ করেছেন গবেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *