“আমরা কোনো চোরকে হাসপাতালে চাই না”, পোস্টার দিয়ে বগুলা হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ এলাকাবাসীদের

স্নেহাশীষ মুখার্জি, আমাদের ভারত, নদিয়া, ৭ জানুয়ারি: “আমরা কোনো চোরকে আমাদের হাসপাতালে চাই না”,এবার শক্তিনগর জেলা হাসপাতালে রক্ত কেলেঙ্কারিতে অভিযুক্ত কৌস্তব কুন্ডুকে স্বাস্থ্য দপ্তর থেকে বগুলা হাসপাতালে স্থানান্তরিত করায় হাসপাতাল ঘিরে বিক্ষোভ এলাকাবাসীদের। উল্লেখ্য, কয়েক মাস আগে শক্তিনগর জেলা হাসপাতালের ব্লাড ব্যাঙ্কের কালোবাজারিতে নাম জড়ায় কৌস্তব কুন্ডু সহ আরো এক ব্লাড ব্যাঙ্ক কর্মীর। সেই ঘটনাকে ঘিরে রীতিমতো উত্তপ্ত হয়ে ওঠে কৃষ্ণনগর শহর। বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে দোষীদের শাস্তির দাবিতে জেলা শাসক এবং জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে লিখিত ডেপুটেশন জমা দেওয়া হয়।

মূলত ওই দুই অভিযুক্তকে শক্তিনগর জেলা হাসপাতাল ব্লাড ব্যাঙ্ক থেকে স্থানান্তরিত করে একজনকে নবদ্বীপ হাসপাতাল এবং অন্য জনকে বগুলা হাসপাতালে পাঠানো হয়। এই খবর এলাকাবাসীর কাছে পৌঁছতে বগুলার মানুষজন হাসপাতাল ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে। গতকাল রাতে দীর্ঘক্ষণ চলে এই বিক্ষোভ। বিভিন্ন ভাবে পোস্টার মারা হয়, যেখানে লেখা আমরা কোনো চোরকে আমাদের হাসপাতালের ব্লাডর ব্যাঙ্কে চাই না। তাদের দাবি, যেখানে রক্ত সংকটে বিভিন্ন রোগীরা মৃত্যুর সঙ্গে লড়াই করে সেই পরিস্থিতিতে রক্ত বিক্রি করা নিকৃষ্ট মানসিকতার। তাই আমাদের হাসপাতলে এই ধরনের কোনো কর্মী আসুক এটা আমরা কখনই মেনে নেবো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *