শিক্ষক নিয়োগে দুর্নীতি, ফের সরব সুজন চক্রবর্তী

আমাদের ভারত, ১৮ মে: শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগে রাজ্য সরকারকে আরও একবার কটাক্ষ করলেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।

টুইটারে বুধবার তিনি জানিয়েছেন, “ব্যাপক কেলেঙ্কারিকেও ছাড়িয়ে যাচ্ছে রাজ্য! শিক্ষা দূর্নীতিতে ওমপ্রকাশ চৌথালা এখনো জেলে…। শিক্ষার মন্ত্রী এবং প্রতিমন্ত্রীকে অবিলম্বে বরখাস্ত করুন। মুখ্যমন্ত্রী এবং রাজ্যপাল কি শুনছেন?পরিনতির জন্য অপেক্ষায় থাকুন মাননীয়া।“

শিক্ষক নিয়োগ নিয়ে এসএসসি-র বিরুদ্ধে ফের বারবার বিস্ফোরক অভিযোগ উঠেছে। অভিযোগ, প্যানেল মেয়াদ শেষ হওয়া সত্ত্বেও, এসএমএস করে ডেকে এনে সেখান থেকে শিক্ষক পদে চাকরি দেওয়া হয়েছে। একাধিকবার শিক্ষক থেকে সাধারণ চাকরি প্রার্থীরা রাজ্য সরকারের বিরুদ্ধে বিক্ষোভ করেছে। তবুও সমস্যা সমাধান হয়নি।

রাজ্যের মানুষের কর্মহীনতা এবং এসএসসি-তে নিয়োগ সুজনবাবু বলেছেন, একের পর এক ভোট হচ্ছে, কিন্তু রাজ্যের একটি মাত্র সমস্যার সমাধান হচ্ছে না। তা হল বেকারত্ব। টুইট করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসকে একহাত নেন সুজনবাবু। তিনি টুইট করে লেখেন, “এসএসসি গ্রুপ ডি তে ৫৭৩ জনের নিয়োগ বাতিল এবং সুদ সমেত প্রাপ্ত বেতন ফেরত দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। এ লজ্জা কার? শাসক দলের নেতা মন্ত্রীরা কি অপরাধের দায় নেবেন? না কি খেলা, মেলা উৎসব আর ভাণ্ডারেই মেতে থাকবেন?”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *