অমরজিৎ দে, আমাদের ভারত, ঝাড়গ্রাম, ৩ জানুয়ারি: করোনায় আক্রন্ত হলেন ঝাড়গ্রামের বিধায়ক তথা বন ও ক্রেতা সুরক্ষা দফতরের রাষ্ট্র মন্ত্রী বীরবাহা হাঁসদা। তাঁর অ্যান্টিজেন ও আরটিপিসিআর পরীক্ষা করা হলে অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। এরপর আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে।
জানা গিয়েছে গত ১ জানুয়ারি দলের প্রতিষ্ঠা দিবসের কর্মসূচিতে যোগ দিতে বীরবাহা হাঁসদা ঝাড়গ্রামে এসেছিলেন। সেই দিন তার গলা ব্যথা এবং জ্বর জ্বর ভাব ছিল।এরপর সন্দেহ হওয়াতে তিনি ঝাড়গ্রাম হাসপাতালে অ্যান্টিজেন এবং আরটিপিসিআর পরীক্ষা করান।অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসে। তারপর গতকাল আরটিপিসিআর পরীক্ষার রিপোর্টও পজেটিভ আসে। এই মুহূর্তে তিনি কলকাতায় তার দপ্তরের অফিসে হোম আইসোলেশানে আছেন বলে পরিবার সুত্রে জানাগেছে।

