করোনা সচেতনতায় বাকুঁড়া পুলিশের প্রচার

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাকুঁড়া, ৩১ডিসেম্বর: ফের করোনা সংক্রমন বৃদ্ধি পেয়েছে সারা রাজ্যে।করোনার তৃতীয় ঢেউ সম্ভবত আছড়ে পড়তে চলেছে দেশে। চিকিৎসক দের এই আশঙ্কার কথায় দেশবাসীও শঙ্কিত। এই মুহূর্তে রাজ্যে করোনার বৃদ্ধির সাথে সাথে ওমিক্রন সংক্রমনও থাবা বসিয়েছে। সুতরাং সাবধান না হলে চরম বিপদ ডেকে আনা হবে।এই সাবধান বাণী সত্বেও বেশীরভাগ মানুষই এখন মাস্ক ব্যবহার বন্ধ করেছেন। দূরত্ব বিধি শিকেয় তুলে ভিড় বাড়াচ্ছেন পিকনিক স্পটগুলোতে, হাটে বাজারে। শুধু তাই নয়, মাস্ক ব্যবহারকারীদের উপহাস করা হচ্ছে।

এদিকে করোনার বাড়বাড়ন্ত দেখে বাকুঁড়া সদর থানার পক্ষ থেকে আজ করোনা সম্পর্কে জনসাধারণকে সচেতন করতে প্রচার কার্য চালানো হয়। রাস্তার মোড়ে মোড়ে, জনবহুল স্থানে মাইক যোগে পুলিশ কর্মীরা জনসাধারণকে করোনা সংক্রমণ থেকে বাঁচতে মাস্ক ব্যবহার, দূরত্ব বজায় রাখা সহ কোভিড বিধি মেনে চলার জন্য অনুরোধ জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *