জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২৩ ডিসেম্বর: কৃষি ক্ষেত্রে রাসায়নিক সারের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধির উদ্দেশ্যে, আজ মেদিনীপুর শহরে একটি “সমবায় সম্মেলন” অনুষ্ঠিত হয়েছে। ভারতের স্বাধীনতার ৭৫ তম বর্ষে “আজাদি কা অমৃত মহোৎসব” উপলক্ষ্যে আয়োজিত এই সমবায় সম্মেলনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে কৃষি সমবায়ীরা উপস্থিত ছিলেন।

এই সম্মেলনে কৃষিক্ষেত্রে রাসায়নিকের ব্যবহার কমিয়ে জৈব সারের ব্যবহার বৃদ্ধির প্রয়োজনীয়তার বিষয়ে আলোকপাত করেন জেলার উপ কৃষি অধিকর্তা (প্রশাসন) দুলাল দাস অধিকারী। উপস্থিত ছিলেন জেলার অন্যতম সমবায়ী প্রদীপ পাত্র, ভারতের কৃষক সমবায় সংস্থা “ইফকো”-র রাজ্য বিপণন প্রবন্ধক পার্থপ্রতিম ভট্টাচার্য, রঞ্জন ঘোষ, দাঁতনের বিধায়ক বিক্রম প্রধান সহ অন্যান্যরা।

