বাগদায় রেশনে মাল কম দেওয়ার অভিযোগ, দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ

সুশান্ত ঘোষ,বাগদা, ৫ জুন: করোনা-কালে রেশনের দুই শ্রেণির উপভোক্তাপিছু চাল,  গম, আটা কম দেওয়া হচ্ছে। কিন্তু তা ওজনে কম দেওয়া হচ্ছে, এই অভিযোগ তুলে শনিবার  উত্তর ২৪ পরগনার  বাগদা থানায় পুরনবাজার এলাকায় এক রেশন ডিলারকে ঘিরে বিক্ষোভ দেখায় গ্রাহকরা। 

আজ সকালে ডিলারের দোকানে তালা ঝুলিয়ে বিক্ষোভ  দেখালেন উপভোক্তারা। পঞ্চায়েতে লিখিত  অভিযোগও জানিয়েছেন তাঁরা। ওজনে কম দেওয়া ছাড়াও ওই  ডিলারের বিরুদ্ধে উপভোক্তাদের রেশন কার্ড দীর্ঘ দিন ধরে আটকে রাখারও অভিযোগ রয়েছে।

বিক্ষোভের খবর পেয়ে ঘটনা স্থালে আসে বাগদা থানার  পুলিশ। এছাড়াও আসেন ফুড আধিকারিক সুভাষ বিশ্বাস।তিনি বলেন, ‘‘অশান্তির খবর কানে আসায় আমি এসেছি।মহকুমা খাদ্য দফতরকে তদন্ত করে রিপোর্ট পাঠাতে বলা 
হয়েছে। রেশন সামগ্রী দেওয়ার ক্ষেত্রে কোনও  ত্রুটি  থাকলে কড়া পদক্ষেপ করা হবে।” 

বিক্ষোভকারীদের অভিযোগ, এদিন সকাল থেকে রেশন  দোকানে গম, আটা ও চাল কম দেওয়া হচ্ছিল।উপভোক্তাদের পক্ষে মুক্তার দোলুই, হারু মালিকদের
অভিযোগ, দীর্ঘ দিন ধরে গম, আটা যথাযথ দেওয়া হয় না।চাল চার কেজির বদলে দু’কেজি দেওয়া হচ্ছে। এছাড়া  দীর্ঘ আট মাস ধরে উপভোক্তাদের রেশন কার্ড আটকে 
রেখে তাদের সামগ্রী আত্মসাৎ করছে ডিলার। এদিন  শ’দেড়েক লোককে দেওয়ার পর বিষয়টা নজরে আসে।তারপরেই রেশন ঘরে তালা ঝুলিয়ে বিক্ষোভ শুরু হয় বলে তাঁরা জানিয়েছেন। 

পরে ঘটনা স্থলে জনপ্রতিনিধিরা গিয়ে সমস্যা মেটায়।প্রশাসনের পক্ষ থেকে জানিয়েছে, “অশান্তি মেটানো  হয়েছে। ডিলার বিকাশ সরকার ত্রুটি স্বীকার করে যাঁদের  মাল কম দেওয়া হয়েছিল, তাঁদের নির্দিষ্ট পরিমাণ মাল 
দিয়েও দিচ্ছেন। তবু বিষয়টা খাদ্য দফতরে জানিয়ে  রাখা  হয়েছে।” 

তবে, উপভোক্তাদের দাবি, প্রায়ই এই রেশন দোকান থেকে কম মাল দেওয়া হয়। ধরা পড়লে এ ভাবেই ভুল স্বীকার  করে পার পেয়ে যান ডিলার। বিষয়টি বনগাঁ মহকুমা  রেশন ডিলার সংগঠনকে জানিয়ে ডিলার বিকাশ সরকারেরবিরুদ্ধে প্রশাসন তদন্ত করে ব্যবস্থা নিক বলে জানিয়েছে 
উপভোক্তরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *