করোনা আক্রান্ত হয়ে কলকাতার হাসপাতালে মৃত্যু সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী মন্টু বিশ্বাসের

আমাদের ভারত, মুর্শিদাবাদ, ১৫ এপ্রিল: করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে বঙ্গে, তার থাবায় কেড়ে নিল সামসেরগঞ্জের কংগ্রেস প্রার্থী রেজাউল হক ওরফে মন্টু বিশ্বাস’কে। ১লা বৈশাখে দিনে নববর্ষের সকালে বিষাদের সুর সামশেরগঞ্জ আকাশে, কংগ্রেস প্রার্থী মৃত্যুতে শোকের ছায়া সমস্ত রাজনৈতিক মহলে।

গত দুইদিন ধরে তিনি অসুস্থ ছিলেন বলে জানা গিয়েছে। বুধবার তাঁর রিপোর্ট পজেটিভ আসে। রাতেই তাঁকে
জঙ্গিপুরের বসুমতি হাসপাতাল থেকে কলকাতায় রেফার করা হয়। বুধবার অসুস্থ মুন্টু বিশ্বাসকে জঙ্গিপুর হাসপাতালে দেখতে যান জঙ্গিপুর লোকসভার সাংসদ খলিলুর রহমান সহ আরো বিশিষ্টজনরা। বৃহস্পতিবার সকাল ৫টা নাগাদ কলকাতা হাসপাতালে তাঁর মৃত্যু হয়। এই প্রথম রাজ্য কোভিড আক্রান্ত হয়ে মারা গেলেন এক প্রার্থী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *