অশোকনগরে নববর্ষের সকালে তৃণমূলের ভোট প্রচারে নেই দলীয় শ্লোগান, মাইকে শুধুই রবীন্দ্রসংগীত

অলোক কুমার ঘোষ , অশোক নগর:
ভোটের প্রচার চলছে, অথচ নেই কোনো দলীয় শ্লোগান। এই চিহ্নে ভোট দিন, এই শ্লোগানও শোনা যাচ্ছে না, বরং মাইকে বাজছে রবীন্দ্রসংগীত। নববর্ষের সকালে তৃণমূল প্রার্থী নারায়ণ গোস্বামীর প্রচারে এরকমই অভিনব চিত্র ধরা পড়ল অশোকনগরে

বাংলা নববর্ষের আজ প্রথম দিন তাই আজ নববর্ষের শুভেচ্ছা বিনিময়ের জন্য সকাল সকাল বেড়িয়ে পড়েছেন অশোকনগর বিধানসভার তণমূল – কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী। শতাধিক কর্মী সমর্থকদের নিয়ে নববর্ষের সকালে অশোকনগর পুরসভার ১২ নম্বর ওয়ার্ডে ঘুরলেন তিনি। একদিকে ব্যান্ডে দেশাত্মবোধক গানের তালে পা মেলাচ্ছেন কর্মী-সমর্থকরা অন্যদিকে গাড়িতে রবীন্দ্রসংগীতের সুরে এবং তালে-তাল মেলাতে দেখা যায় প্রার্থী নারায়ণ গোস্বামীকে। তিনি প্রথমেই সকলকে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, আজ আর একথা বলছি না যে তৃণমূলে ভোট দিন, আজ বাংলা নববর্ষ বরণে বেরিয়েছি আজ আর ভোট চাওয়ার পর্ব থাকছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *