খুচরো পয়সা দেওয়ায় তেল না দেওয়ার অভিযোগ মেদিনীপুরের একটি পেট্রোল পাম্পের বিরুদ্ধে

জে মাহাতো, আমাদের ভারত, ৩০ ডিসেম্বর: মেদিনীপুর শহর লাগোয়া একটি পেট্রোল পাম্পে খুচরো পয়সার জন্য তেল না দেওয়ার অভিযোগ পেট্রোল পাম্প কর্তৃপক্ষের বিরুদ্ধে।

বাঁকুড়ার সারেঙ্গার অমিত রায় ওই রাস্তা দিয়ে যাবার সময় ওই পেট্রোল পাম্পে যায় এবং ৪৫৫ টাকার পেট্রোল দিতে বলেন। ৪৫৫ টাকা বিল হওয়ার পর ৪৫০ টাকা নোট এবং ৫ টাকা খুচরো (এক টাকা দু টাকার কয়েন) দিতে যান অমিতবাবু। অভিযোগ, ওই খুচরো এক টাকা ও দু’টাকার কয়েন নিতে অস্বীকার করে পেট্রোল পাম্প কর্তৃপক্ষ।

অমিতবাবুর অভিযোগ, আরবিআই তো দু’টাকা এবং এক টাকার কয়েন বন্ধ করে দেয়নি। দু টাকা ও এক টাকার কয়েন তো বাজারে চলছে। তাহলে এনাদের নিতে অসুবিধা কোথায়? তিনি বলেন, পেট্রোল পাম্প কর্তৃপক্ষ বলেছে ব্যাঙ্ক খুচরো পয়সা নিতে চাইছে না তাই আমরাও নেব না, তাই তিনি বলেন, আরবিআই যেন সমস্ত বিষয়গুলি খতিয়ে দেখে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *