আমাদের ভারত, বাঁকুড়া, ২ নভেম্বর: বাবা শেখ মহম্মদ মাফিকের খুনের ঘটনার পুলিশি তদন্তে সন্তোষ প্রকাশ করেন ইন্দাসের ককরোচ সদস্য আব্দুল। পিতার মৃত্যুর তদন্ত কত দূর এগিয়েছে, সেই খোঁজ নিতে আজ সোমবার বাঁকুড়া জেলা পুলিশ সুপারের দপ্তরে আসেন ইন্দাসের সিজেপি কর্মী আব্দুল হাফিজ। ককরোচ জনতা পার্টির দলীয় কর্মসূচি অনুসারে গত আগস্ট মাসে নিজের গ্রাম ইন্দাসের কড়িশুণ্ডায় স্থানীয় প্রাথমিক স্কুলের পরিকাঠামোগত সমস্যার খোঁজ নিতে যান আব্দুল হাফিজ। আব্দুলের অভিযোগ, এই ঘটনার জেরে তার বাড়িতে হামলা চালায় দুষ্কৃতীরা। এই ঘটনায় জখম হয়ে মৃত্যু হয় আব্দুলের বাবা শেখ মহম্মদ মাফিকের।
এদিন পুলিশ সুপারের দফতর থেকে বেরিয়ে আব্দুল বলেন, “তদন্ত কতটা এগিয়েছে, চার্জশিট কবে দেওয়া হবে এই সব জানতেই পুলিশ সুপারের দফতরে এসেছিলাম। পুলিশি তদন্তে আমি সন্তুষ্ট। তবে বিচার না পাওয়া পর্যন্ত পুরোপুরি সন্তুষ্ট বলতে পারব না।”
এদিন পুলিশ সুপার দফতরে ছিলেন না। তবে জেলা পুলিশের এক কর্তা বলেন, “ঠিক সময়েই পুলিশ ঘটনার চার্জশিট দাখিল করবে বলে আব্দুলকে জানানো হয়েছে।

