শালবনীর জঙ্গল থেকে শিশু কন্যার মৃতদেহ উদ্ধার 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ সেপ্টেম্বর: শনিবার সকালে শালবনির ভাদুতলার জঙ্গল থেকে সাত বছরের শিশু কন্যার মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। স্থানীয়রা জঙ্গলে পাতা কুড়াতে গিয়ে ঝোপের মধ্যে ওই শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখে শালবনি থানায় খবর দেন। পুলিশ এসে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।

জানা গেছে, গতকাল থেকে নিখোঁজ ছিল খড়গপুর গ্রামীন থানা এলাকায় মাসি প্রতিমা সিংয়ের বাড়িতে  থাকা ওই শিশুটি। এরপরেই তার মাসির নামে খড়গপুর গ্রামীণ থানায় অভিযোগ দায়ের করা হয়। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, গতকাল শুক্রবার সকালে মাসির সঙ্গে ওই শিশু কন্যা বেরিয়ে যাওয়ার পর আর বাড়ি ফেরেনি। স্থানীয়দের প্রাথমিক অনুমান মাসিই ওই তাকে খুন করেছে। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *