Hull Day, CM, Bankura, হুল দিবস অনুষ্ঠানের উদ্বোধনে বাঁকুড়ায় আসছেন মুখ্যমন্ত্রী

সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২৩ জুন: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আগামী ৩০ জুন বাঁকুড়ায় আসছেন। হুল দিবস উপলক্ষে রাজ্য সরকারের অনুষ্ঠানের উদ্বোধন করবেন তিনি। হুল দিবস উৎযাপনে রাজ্য সরকারের মূল অনুষ্ঠান এবার মুকুটমণিপুরে আয়োজন করা হয়েছে। আগামী ৩০ জুন সকাল ১০টায় এই অনুষ্ঠানের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী ক্ষুদিরাম টুডু একথা জানিয় বলেন, মুখ্যমন্ত্রী হিসাবে শুভেন্দু অধিকারূর এটাই প্রথম বাঁকুড়া আগমন। মুখ্যমন্ত্রীর এই প্রথম সফর ও হুল দিবস উৎযাপন অনুষ্ঠান ঘিরে জেলাজুড়ে জোর তৎপরতা চলছে। এই অনুষ্ঠানের জন্য মুকুটমণিপুরে মাঠ বাছাই- এর কাজ চলছে।

খাতড়ার মহকুমা শাসক তাপস ভট্টাচার্যের নেতৃত্বে প্রশাসনের উচ্চ পদস্থ আধিকারিকরা বেশ কয়েকটি মাঠ এদিন পরিদর্শন করেন। কোন মাঠ সুবিধাজনক সে নিয়ে পুলিশের সঙ্গে আলোচনা করেন। মুখ্যমন্ত্রীর আগমন ও রাজ্য স্তরে হুল দিবস উৎযাপন অনুষ্ঠান নিয়ে বেশ কয়েক প্রস্তুতি বৈঠকও হয়েছে। এলাকার ছেলে রানীবাঁধের বিধায়ক মন্ত্রী ক্ষুদিরাম টুডু এই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। কার্যত এই অনুষ্ঠানের প্রস্তুতি তিনি তদারকি করছেন।

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর এই অনুষ্ঠানে ব্যাপক জনসমাগম ঘটতে পারে বলে মনে করা হচ্ছে। তাই নিরাপত্তা ব্যবস্থা সুনিশ্চিত করতে ব্যস্ত পুলিশ প্রশাসন।হুল দিবস ঘিরে আদিবাসী সমাজের একটা আবেগ আছে। তাই এই অনুষ্ঠানে আদিবাসীদের ব্যাপক উপস্থিতি ঘটবে বলে মনে করা হচ্ছে। জেলার জঙ্গলমহল এলাকা রানীবাঁধ ও রাইপুরে আদিবাসীদের মধ্যে এই অনুষ্ঠান ঘিরে সাজো সাজো রব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *