সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কুরুচিকর মন্তব্য, অভিযোগ দায়ের

সাথী দাস, আমাদের ভারত, পুরুলিয়া, ১১ মে: সোশ্যাল মিডিয়ায় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিতে কুরুচিকর মন্তব্য করার প্রতিবাদে বিজেপির যুব মোর্চার পুরুলিয়া শহর দক্ষিণ মন্ডল যুব মোর্চার সভাপতি সুশান্ত বাউরি এবং সুরজ সীতারাম বাসোটিয়ার বিরুদ্ধে পুরুলিয়া সাইবার ক্রাইম থানায় অভিযোগ দায়ের করলেন পুরুলিয়া জেলা তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কমিটির সদস্যরা। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে পুরুলিয়ার রাজনৈতিক মহলে। অভিযুক্তদের বিরুদ্ধে শাস্তির দাবি জানিয়ে মঙ্গলবার পুরুলিয়ার সাইবার ক্রাইম থানায় এই অভিযোগ দায়ের করে তৃণমূল কংগ্রেস সোশ্যাল মিডিয়া কমিটির এক প্রতিনিধি দল।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করে বিষয়টিকে পাত্তা দিতে নারাজ অভিযুক্ত বিজেপি সমর্থক সুরজ সীতারাম বাসোটিয়া। তিনি জানান, মমতা ব্যানার্জিকে উদ্দেশ্য করে তিনি কিছু কমেন্ট করেননি। এরকম অভিযোগ উঠলে প্রধানমন্ত্রীর অ্যাকাউন্ট খুঁজলেও ভুরি ভুরি অভিযোগ উঠবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *