অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৭ সেপ্টেম্বর:
রয়েছে স্থায়ী মন্ডপ তবুও রীতি মেনে খুঁটি পুজোর মাধ্যমে এবছরের দুর্গা পূজোর একপ্রকার আনুষ্ঠানিক সুচনা করল গোপীবল্লভপুরের ছাতিনাশোল সর্বজনীন দুর্গোৎসব কমিটি। মঙ্গলবার ছাতিনাশোল দুর্গা পূজা কমিটির স্থায়ী মন্ডপের সামনে এই খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপীবল্লভপুর ১ নম্বর ব্লকের বিডিও দেবজ্যোতি পাত্র, পুজো কমিটির সম্পাদক অম্বিকা মাইতি, বিশিষ্ট সমাজসেবী লোকেশ কর, দিব্যেন্দু গিরি, আশিস গিরি।

পুজো কমিটির পক্ষ থেকে জানা গেছে, দুর্গা পূজার জন্য কমিটির স্থায়ী মন্ডপ থাকলেও এবছর মন্ডপের সামনের অংশটি সাজানো হবে কেদারনাথ মন্দিরের আদলে। তবে প্রতি বছর পুজোর সময় পাঁচদিন মেলা এবং অনুষ্ঠান হয়ে থাকলেও এবছর ছাতিনাশোল সার্বজনীন দুর্গোৎসব কমিটির ৭২ তম বছরে কোভিড বিধি মেনে কোনও মেলা বা অনুষ্ঠান হবে না বলে জানা গেছে।

