দাঁতনে তৃণমূল কংগ্রেসের বিক্ষোভ কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে

জে মাহাতো, মেদিনীপুর, ৭ সেপ্টেম্বর:
মঙ্গলবার তৃণমুল কংগ্রেসের পক্ষ থেকে অবস্থান বিক্ষোভের আয়োজন করা হয়েছিল দাঁতনে। দাঁতন -১ নং ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে সরাইবাজার বাসস্ট্যান্ডে  এই বিক্ষোভ  কর্মসূচি পালন করা হয়। কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে এই বিক্ষোভে রাষ্ট্রায়ত্ত লাভজনক সংস্থাকে বিক্রি করা, নিত্য প্রয়োজনীয় জিনিসের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির প্রতিবাদ জানানো হয়। এছাড়া, বিজেপি শাসিত রাজ্যগুলিতে সংবিধান ও আইনের শাসন ধ্বংস করার অভিযোগ করা হয়। তাদের অভিযোগ, ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় সংস্থাগুলিকে বিজেপি দলের স্বার্থে ব্যবহার করছে।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিধায়ক বিক্রম চন্দ্র প্রধান, পরেশ মুর্মু,  দীনেন রায়, মেদিনীপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুজয় হাজরা, দাঁতন -১ ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি প্রতুল চন্দ্র দাস সহ জেলা ও ব্লক স্তরের অন্যান্য নেতৃত্ব। সভামঞ্চ থেকে নেতৃত্বরা কেন্দ্রীয় সরকারের নানাবিধ দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভ উগরে  আগামী লোকসভা নির্বাচনে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির হাত শক্ত করার আহ্বান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *