মেদিনীপুরে লক্ষ্মী ভান্ডারের চেক বিলি 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২০ এপ্রিল: বুধবার পশ্চিম মেদিনীপুর জেলার আরো ১ লক্ষ ১২ হাজার মহিলার নাম লক্ষ্মী ভান্ডার প্রকল্পে যুক্ত করা হয়েছে। এদিন দুপুরে মেদিনীপুর প্রদ্যোৎ স্মৃতি ভবনে এক অনুষ্ঠানে ৬০০ জন মহিলার হাতে এই প্রকল্পের চেক ও মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা পত্র তুলে দেওয়া হয়।

বুধবার বিশ্ব বাংলা বাণিজ্য সম্মেলন মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ভার্চুয়াল মাধ্যমে রাজ্যের সমস্ত জেলার জেলাশাসককে ওই প্রকল্পের চেক উপভোক্তাদের হাতে তুলে দেওয়ার নির্দেশ দেন। পশ্চিম মেদিনীপুরে এদিন কেশপুর, শালবনি, গড়বেতা, খড়্গপুর ও মেদিনীপুর সদর ব্লকের বিভিন্ন গ্রাম থেকে আসা মহিলাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পের চেক দেওয়া হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *