খড়্গপুরে মহা সমারোহে পালিত হচ্ছে ছট উৎসব

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১০ নভেম্বর: ছট পুজো হিন্দু বর্ষপঞ্জীর কার্তিক মাসের শুক্ল পক্ষের ষষ্ঠি তিথিতে উদযাপিত একটি প্রাচীন হিন্দু পার্বণ। সূর্যাপাসনার এই লৌকিক উৎসব পূর্ব ভারতের বিহার, ঝাড়খণ্ড, পূর্ব উত্তরপ্রদেশ এবং নেপালের তরাই অঞ্চলে পালিত হয়ে আসছে। ধীরে ধীরে এই পার্বণ প্রবাসী ভারতীয়দের মাধ্যমে বিশ্বজুড়ে প্রচলিত হয়েছে।ছট পূজার্চনা সূর্য্য ও তার পত্নী ঊষার প্রতি সমর্পিত হয় এবং পৃথিবীতে জীবনের স্রোত বহাল রাখতে ধন্যবাদ জ্ঞাপন ও আশীর্বাদ কামনা করা হয়।

রাজ্যের সব জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরেও মহা সমারোহে পালিত হচ্ছে ছটপুজো। উপস্থিত প্রত্যেকে নিষ্ঠা ও শ্রদ্ধার সাথে এই পুজোর প্রতিটি নিয়ম পালন করছেন। ছট পুজোর সময় যাতে কোনও দুর্ঘটনা না ঘটে সেজন্য তৎপর খড়গপুর পুলিশ প্রশাসন। মন্দিরতলা ঘাটে নামানো হয়েছে সিভিল ডিফেন্স কর্মী। তারা স্পিড বোটে ঘাট গুলির নিরাপত্তা ব্যবস্থার উপর নজর রাখছেন। ঘাটগুলি সেজেছে প্রদীপের আলোর শিখায়।

খড়্গপুরে ছট পূজার অনুষ্ঠানে উপস্থিত ছিলেন  শহরের পৌর প্রশাসক প্রদীপ সরকার, মহকুমা শাসক আজমল হোসেন, বিদায়ী কাউন্সিলর কল্যাণী ঘোষ, দিব্যেন্দু পাল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *