পার্থ খাঁড়া, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ৭ জুলাই: পঞ্চায়েত নির্বাচনের আগের রাতেও রাজনৈতিক দল পরিবর্তনের খেলা অব্যাহত রইল পশ্চিম মেদিনীপুরের কেশপুর ব্লকে। এই ব্লকের কলাগ্রাম গ্রাম পঞ্চায়েতের ১৯৭ নম্বর আসনের জাতীয় কংগ্রেস প্রার্থী গোলাম মোস্তফা আজ রাতেই তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন।
জানাগেছে, কেশপুর ব্লক তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি সঞ্জয় পানের হাত থেকে দলীয় পতাকা গ্রহণ করে তিনি আবার দলে ফিরে এলেন।
উল্লেখ্য, পঞ্চায়েত নির্বাচনের টিকিট না পাওয়ায় এই তৃণমূল কংগ্রেসের কর্মী, সম্প্রতি জাতীয় কংগ্রেসে যোগদান করেছিলেন আজ ঘরে প্রত্যাবর্তন করলেন ওই প্রার্থী।

