জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১ জানুয়ারি: জেলার সদর উত্তর চক্র তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির উদ্যোগে শনিবার রাধামোহনপুর আদিবাসী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র দিবস উদযাপিত হয়েছে।

চক্র সভাপতি তন্ময় সিংহ জানান, ছাত্র ছাত্রীদের নতুন বছরে কেক, খাতা ও কলম দেওয়া হয়। সেই সঙ্গে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে ছাত্র ছাত্রীদের কল্যাণে নেওয়া প্রকল্পগুলোর আলোচনা করা হয়৷ চক্রের যুগ্ম কনভেনার অমিত মারিক, মেদিনীপুর সাংগঠনিক জেলা যুব সভাপতি সন্দীপ সিংহ মুখ্যমন্ত্রীর স্টুডেন্ট ক্রেডিট কার্ডের উপযোগিতা তুলে ধরেন। কোভিড প্রোটোকল মেনে প্রতীকি ভাবে ছাত্র ছাত্রীদের হাতে খাতা ও কলম তুলে দেন শুভম চাউলিয়া, নির্মল মান্ডি, লক্ষীনারায়ণ হেমব্রম ও অসীম কুমার দোলই।

উপস্থিত সকলকে কেক খাইয়ে নতুন বছরের শুভেচ্ছা জানান নম্রতা খাঁ ও রূপশ্রী হেমব্রম। উল্লেখ্য, এবারই প্রথম পশ্চিমবঙ্গে ১ থেকে ৭ জানুয়ারি পর্যন্ত স্টুডেন্ট উইক পালিত হচ্ছে।

