শালবনিতে জনজাতি গৌরব দিবস পালন

পার্থ খাঁড়া, ১৬ নভেম্বর: ভারত সরকারের তথ্য সম্প্রচার মন্ত্রকের অধীনস্থ, কেন্দ্রীয় সঞ্চার ব্যুরো মেদিনীপুর শাখার উদ্যোগে জনজাতি গৌরব দিবস উদযাপন করা হয়েছে। মঙ্গলবার পশ্চিম মেদিনীপুরের জনজাতি অধ্যুষিত শালবনি ব্লকের মৌপাল দেশপ্রাণ বিদ্যাপীঠে এই অনুষ্ঠান হয়।

গতকাল থেকে এই বিদ্যালয়ে জনজাতি গৌরব দিবস উপলক্ষে বিভিন্ন অনুষ্ঠান, ক্রীড়া, কুইজ, সাংস্কৃতিক কার্যক্রম এবং প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। একটি তীরন্দাজি প্রতিযোগিতার পাশাপাশি এলাকার জনজাতি অধ্যুষিত চারটি বিদ্যালয়ের মেয়েদের ইন্টার স্কুল ফুটবল প্রতিযোগিতা হয়েছে।

কেন্দ্রীয় সঞ্চার ব্যুরোর আধিকারিক সুদীপ্ত বিশ্বাস জানান, জনজাতি অধ্যুষিত প্রত্যন্ত এলাকার মানুষকে সাথে নিয়ে তাঁরা কেন্দ্রীয় সরকারের এই অনুষ্ঠান করতে উদ্যোগী হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *