জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৭ নভেম্বর: আজ রবিবার জাতীয় ক্যান্সর সচেতনতা দিবস উদযাপন হয়েছে ডেবরার পথের সাথীতে। এই উপলক্ষ্যে স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী হুমায়ুন কবিরের উদ্যোগে এ দিন ক্যান্সার বিষয়ক সচেতনতামূলক একটি শিবিরের আয়োজন করা হয়।

শিবিরে উপস্থিত ছিলেন চিত্তরঞ্জন জাতীয় ক্যান্সার সংস্থার গবেষক ডক্টর শ্যামসুন্দর মন্ডল। তিনি তাঁর বক্তব্যে ক্যান্সার প্রতিরোধ ও নিয়ন্ত্রণ সহ বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। শিবিরে প্রায় ১০০ জন মহিলা উপস্থিত ছিলেন। তারা সকলেই ক্যান্সার সতর্কতামূলক এই শিবিরের উপকারিতা উপলব্ধি করেন। সেমিনারের শেষে উপস্থিত মহিলা সহ সকলেই বিধায়কের এই বিশেষ উদ্যোগের প্রশংসা করেন এবং ধন্যবাদ জানান।

