গরু পাচার মামলায় অভিনেতা সাংসদ দেবকে তলব সিবিআইয়ের

আমাদের ভারত, ৯ ফেব্রুয়ারি: গরু পাচার মামলায় এবার তৃণমূল সাংসদ এবং অভিনেতা দেবকে তলব করল সিবিআই। ১৫ ফেব্রুয়ারি তাঁকে নিজাম প্যালেসে ডাকা হয়েছে। মঙ্গলবার সকাল ১১টা নাগাদ হাজিরা দিতে বলা হয়েছে টলিউডের সুপারস্টারকে।

সিবিআই সূত্রে খবর, গরু পাচারকারী তদন্তে ঘাটালের তৃণমূল সাংসদের নাম উঠে এসেছে, আর সেই কারণেই তাঁকে তলব করা হয়েছে। ইতিমধ্যে যে একাধিক অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদের সময় দেবের নাম উঠে এসেছে বলে শোনা যাচ্ছে। সিবিআই আধিকারিকরা মনে করছেন গরু পাচার কান্ডের তদন্তে দেবকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তাই তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে এই বিষয়ে নোটিশ পাঠানো হয়েছে বলে খবর।

যদিও সিবিআই এর এই পদক্ষেপ প্রসঙ্গে দেব বা তৃণমূলের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। সিবিআই সূত্রে খবর গরু পাচার কাণ্ডের মূল অভিযুক্ত এনামুল হককে জেরা করে ঘাটালের সাংসদের নাম উঠে এসেছে। মূল অভিযুক্ত এনামুল ছাড়াও গরু পাচার কান্ডে আরও বেশ কয়েকজনকে গ্রেফতার করে জেরা করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এই মুহূর্তে অবশ্য জামিনে মুক্ত রয়েছে অভিযুক্ত এনামুল হক। তৃণমূলের তরফে বারবারই অভিযোগ করা হয়েছে গরু পাচার বা কয়লা পাচারের মতো বিষয়ে মামলার নামে বারবার তাদের দলের নেতাদের তলব করে হেনস্থা করা চলছে। সূত্রের খবর, ঘাটাল অঞ্চলেও অতন্ত সক্রিয় গরু পাচার চক্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *