মৃত নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে নমুনা সংগ্রহ সিবিআইয়ের ফরেন্সিক দলের

সাথী দাস, পুরুলিয়া, ১৮ এপ্রিল: মৃত নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে নমুনা সংগ্রহ করল সিবিআইয়ের ফরেন্সিক দল। যে ঘরে নিরঞ্জনের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছিল সেই ঘর বিভিন্ন যন্ত্র নিয়ে পরীক্ষা করেন বিশেষজ্ঞরা। এর আগে বেশ কয়েকবার তপন কান্দু যেখানে গুলি বিদ্ধ হয়েছিলেন সেখানের নমুনা সংগ্রহ করেন এই ফরেন্সিক দলটি। তদন্ত নিখুঁত করতে সব বিষয়গুলি গুরুত্ব দিচ্ছে তদন্তকারি সিবিআই।

নিরঞ্জনের দাদা নেপাল বৈষ্ণব সিবিআইয়ের তদন্তে খুশি। তিনি জানান, “আমি সিবিআই তদন্তে খুশি। আমরা সুবিচার পাবো।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *