আশিস মণ্ডল, রামপুরহাট, ১২ এপ্রিল: ভাদু শেখকে যেখানে বোমা মেরে খুন করা হয়েছিল সেই জায়গার নমুনা সংগ্রহ করল সিবিআই গোয়েন্দারা।
২১ মার্চ রাত সাড়ে আটটা নাগাদ ১৪ নম্বর জাতীয় সড়কের ধারে রামপুরহাট বগটুই মোড়ে বোমা মেরে খুন করা হয়েছিল ভাদু শেখকে। সিসিটিভিতে সেই হাড়হিম করা ছবি ধরা পড়েছে। খুনের ঘটনায় এখনও পর্যন্ত ছয় জনকে গ্রেফতার করা হয়েছে। ঘটনাস্থল থেকে কিছু নমুনা সংগ্রহ করেন তারা। এরপর রামপুরহাট থানায় যায় সিবিআই। সেখানে ভাদুর স্কুটি পরীক্ষা করেন। গাড়ির নম্বর প্লেট পাওয়া যায়নি। মেলেনি স্কুটির চাবি।
সন্ধ্যার দিকে ঘটনাস্থলে আসেন সিবিআইয়ের আইজি অনিল কুমার। তিনিও দীর্ঘক্ষণ এলাকা ঘুরে দেখেন। ভাদু খুনের ঘটনায় এখনও পর্যন্ত ছয়’জনকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত পলাশ শেখ, নিউটন শেখ এখনও পলাতক।

