মতুয়ারা এদেশের নাগরিক, কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই, বনগাঁর গোপালনগরে বললেন মমতা
সুশান্ত ঘোষ, বনগাঁ, ৯ ডিসেম্বর: মতুয়ারা সকলেই এদেশের নাগরিক। কারও কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই। উত্তর ২৪ পরগনার বনগাঁর গোপালনগরের জনসভা থেকে এই মন্তব্য করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ‘মতুয়ারা সকলেই এদেশের নাগরিক।আপনাদের কোনও প্রমাণপত্রের প্রয়োজন নেই। বনগাঁ লোকসভা কেন্দ্রটি খুবই গুরুত্বপূর্ণ। বিধানসভা নির্বাচনে মতুয়া ভোট ফেরানোই লক্ষ্য তৃণমূলের। গত লোকসভা ভোটে [...]