সাইকেল চালিয়ে টাইগারহিল পৌছলেন বনগাঁর যুবক দিব্যেন্দু ঘোষ
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৫ ডিসেম্বর: সাইকেল চালিয়ে একাই পৌছে গেল টাইগারহিলে।সাত দিনের মাথায় উত্তর ২৪ পরগনার বনগাঁ থেকে টাইগারহিলে পৌছল বনগাঁর যুবক দিব্যেন্দু ঘোষ। টাইগার হিলের চূড়ায় উঠে দুহাত তুলে সে জানালো আমার একটা স্বপ্ন সত্যি হল আজ। [...]