নোম্যান্সল্যান্ডের কুলি ও ট্রাকচালকদের কাজে বাধা, পেট্রাপোলে ফের বন্ধ আমদানি রফতানি, সীমান্তে অবস্থান বিক্ষোভ
সুশান্ত ঘোষ, আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ২১ ডিসেম্বর:করোনা পরিস্থিতি স্বাভাবিক হলেও পেট্রাপোল সীমান্তে কাজ করতে দেওয়া হচ্ছে না নোম্যান্সল্যান্ডের কুলি ও ট্রাক চালকদের।এর প্রতিবাদের ফের বন্ধ হল ভারত বাংলাদেশের আমদানি রফতানির কাজ।সোমবার ট্রাক চালক সমিতি ও আমদানি-রফতানি সমিতির পক্ষ থেকে বাণিজ্য বন্ধ রেখে অবস্থান বিক্ষোভ করে প্রতিবাদ জানায়।শ্রমিকদের অভিযোগ, [...]