আমাদের ভারত, আরামবাগ, ৩ আগস্ট: বেশ কয়েকটি গাড়ির ব্যাটারি ও একটি চার চাকার গাড়ির টায়ার চুরির ঘটনা ঘটলো আরামবাগে। এই ঘটনায় আরামবাগ থানায় দ্বারস্থ গাড়ির মালিক।
জানাগেছে, গরবাড়ি এলাকা থেকে সন্দীপ দলুই নামে এক ব্যক্তির মারুতি ভ্যান থেকে দুটি চাকা খুলে চুরি করে নিয়ে যায় দুষ্কৃতীরা। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। ঘটনায় গাড়ির মালিক আরামবাগ থানায় দ্বারস্থ হন।
অন্যদিকে আরামবাগের বিভিন্ন এলাকায় বেশ গাড়ির ব্যাটারি চুরির ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে।

