আমাদের ভারত, আরামবাগ, ৩ আগস্ট: তারকেশ্বরে জল ঢালতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হলো নন্দীগ্রামের এক যুবকের। রবিবার গভীর রাতে হরিপালের মালিয়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। মৃত যুবক সূর্য মাইতির বাড়ি নন্দীগ্রামের সোনাচূড়ায়। ঘটনায় আরও দুই পূন্যার্থী জখম হয়ে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

এদিন দুর্ঘটনায় জখমদের দেখতে হাসপাতালে যান আরামবাগ ও পুরশুড়ার বিধায়ক। তাঁরা জখমদের চিকিৎসার তদরকি করেন। জানাগেছে, নন্দীগ্রামের সোনাচূড়ার বেশকয়েকজন যুবক জল ঢালার জন্য শাওড়াফুলি থেকে জল তুলে একটি মোটরভ্যানে চেপে তারকেশ্বর যাচ্ছিল। পথে মালিয়ার কাছে একটি চারচাকা গাড়ি মোটর ভ্যানে ধাক্কা মেরে চলে যায়। ঘটনায় তিন যুবক গুরুতর জখম হয়। তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সূর্য নামে এক যুবককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের চিকিৎসা চলছে।
এদিন হাসপাতালে এসে আরামবাগ ও পুরশুড়ার বিধায়ক, জখমদের চিকিৎসা চলছে। মৃতের পরিবারকে সমবেদনা জানানোর ভাষা নেই। দ্রুত ময়নাতদন্ত করে দেহ বাড়ি পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

