আমাদের ভারত, উত্তর ২৪ পরগণা, ১৪ ফেব্রুয়ারি: চারটি পুরো নির্বাচনে হওয়া সন্ত্রাস যাতে আগামী ২৭ ফেব্রুয়ারির পুর নির্বাচনগুলিতে না হয় তার জন্য কালা দিবস পালন করছে বিজেপি। আগামী ২৭ ফেব্রুয়ারি বসিরহাট ও টাকি পৌরসভায় নির্বাচনের নামে যাতে প্রহসন না হয় তার জন্য আজ বসিরহাট পৌরসভা ২২ টি ওয়ার্ডের প্রার্থীরা মুখে কালো কাপড় বেঁধে বসিরহাট দেবদূত সংঘ থেকে পায়ে হেঁটে স্লোগান দিতে দিতে এসপি অফিস ঘেরাও করে।
বিজেপির সাংগঠনিক জেলার সভাপতি বলেন, ভোটের নামে প্রহসন চলছে। ইতিমধ্যে টাকি পৌরসভার শাসকদল জোরপূর্বক বিনা প্রতিদ্বন্দীতায় জিতেছে। একই উপায়ে বসিরহাট পৌরসভাতে রাত নামলেই বহিরাগতদের অত্যাচারে গোটা শহর যেন স্তব্ধ হতে বসেছে। ভয় দেখিয়ে প্রত্যেকটা প্রার্থীর বাড়িতে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে। আজ তারই প্রতিবাদে এসপি অফিসের সামনে অবস্থান বিক্ষোভ করল বিজেপি কর্মীরা।

তাদের দাবি, প্রশাসন বিকিয়ে না গিয়ে দল দাসে পরিণত না হয়ে অবাধ ও সুষ্ঠু নির্বাচনে। বসিরহাট পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বীতায় জয়লাভ করেছে বিজেপি সাংগঠনিক জেলা সভাপতি দাবি, বাকি আর ২২ টি ওয়ার্ডের প্রার্থীরা যাতে গণতান্ত্রিক উপায়ে এই ভোটে অংশগ্রহণ করতে পারে তার দাবি জানাচ্ছি প্রশাসনের কাছে।

