দাসপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা বাসের, আহত ১২

কুমারেশ রায়, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ মার্চ: বুধবার সন্ধ্যেয় ঝড়-বৃষ্টিতে নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ল কলকাতা থেকে চন্দ্রকোনাগামী একটি বেসরকারি বাস। ঘটনায় আহত হয় ৭জন। গুরুতর জখম আরও পাঁচ।

স্থানীয় সূত্রে জানা যায়, কলকাতা থেকে চন্দ্রকোনাগামী একটি বেসরকারি বাস বুধবার সন্ধ্যেয় ঝড় বৃষ্টির সময় নিয়ন্ত্রণ হারিয়ে পাঁশকুড়া ঘাটাল রাজ্য সড়কের বকুলতলার কাছে তালবাগান নামে একটি জায়গায় রাস্তার ধারে থাকা একটি গাছে গিয়ে ধাক্কা দেয়। দুর্ঘটনার জেরে জখম হয়েছে ১২জন। আহতদের দাসপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *