চন্দ্রকোনার মহেশপুরে বাজ পড়ে আহত ২ মহিলা

কুমারেশ রায়, মেদিনীপুর, ১০ মার্চ: বাড়িতে বাজ পড়ে আহত হলেন দুই মহিলা। জানাগেছে, চন্দ্রকোনার মহেশপুর গ্রামের বাসিন্দা রুপসোনা খান ও রেজিনা খান বুধবার সন্ধ্যা নাগাদ বাড়িতে বসেছিল আর তখনি বাড়ির মধ্যে বাজ পড়লে আহত হয় দুজনেই।পরিবারের লোকেরা তড়িঘড়ি দুজনকে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে নিয়ে আসলে একজনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও অপরজনের শারীরিক অবস্থা অবন্নতি হওয়ায় পাঠানো হয় মেদিনীপুর মেডিক্যাল কলেজে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *