আরামবাগে প্রচার শুরু করলেন তৃণমূল প্রার্থী সুজাতা খাঁ

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ১০ মার্চ: তৃণমূলের প্রার্থী হিসেবে নাম ঘোষনার পর আজ আরামবাগে এলেন সুজাতা খাঁ মন্ডল। বুধবার বিকেলে আরামবাগের বিদায়ী বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরার বরুন্ডি এলাকায় আসেন তিনি। এরপর কৃষ্ণ চন্দ্র সাঁতরাকে নিয়ে এলাকায় এলাকায় ঘুরে মানুষজনদের সাথে কথা বলেন।

প্রচারের পাশাপাশি মহেশপুর কালী মন্দিরে পুজো দেন। তারপর দলীয় কর্মসূচি করেন। সুজাতা খাঁর সাথে হাজির ছিলেন আরামবাগের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি পলাশ রায়, তৃণমূল নেতা স্বপন নন্দী এবং তৃণমূলের কর্মীরা।

সুজাতা খাঁ বলেন, প্রাক্তন বিধায়ক আমার অভিভাবক। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন, আরামবাগে সেই উন্নয়নকে এগিয়ে নিয়ে যাব এবং আরামবাগের মানুষের সুখ-দুঃখের সাথী হবো। এদিন আরামবাগে সুজাতা খাঁ আসায় তৃণমূল কর্মীদের উচ্ছ্বাস উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *