সাথী দাস, পুরুলিয়া, ১ অক্টোবর: প্রবল বৃষ্টির কারণে পুরুলিয়া জেলার কোথাও হুড়মুড়িয়ে ভেঙ্গে পড়ল বাড়ি, আবার কোথাও ভেসে গেল রাস্তা এবং সেতু।
টানা দুই দিনের বৃষ্টির জেরে টাটা–পুরুলিয়া ৩২ নং জাতীয় সড়কের কুমারী সেতু ধসে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। প্রসঙ্গত সদ্য পেরিয়ে যাওয়া যশ ঝড়ের সময়ও সেতুটি ভেঙ্গে গেয়েছিল, প্রশাসনের তৎপরতায় সেতুটি পুনঃনির্মাণ করা হয়েছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার দুপুর বারোটা নাগাদ ভেঙ্গে পড়ে এই সেতু।যার ফলে যান চলাচল একেবারে বন্ধ হয়ে যায়। আজও একই অবস্থা থাকায় বলরামপুর চকবাজারে পুলিশ ব্যারিকেট কিরে আটকে দেয় ৩২নম্বর টাটা–পুরুলিয়া জাতীয় সড়ক। ফলে বিভিন্ন যান বরাবাজার, বামুনডিহা, চাকোলতোড় হয়ে পুরুলিয়া আসছে।
গত বুধবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত টানা প্রবল বৃষ্টির কারণে রঘুনাথপুর মহকুমায় বিভিন্ন জায়গা দেখা গেল জলমগ্ন অবস্থা। আর এই মুষলধারায় লাগাতার বৃষ্টিপাত হওয়ায় রঘুনাথপুর মহকুমার সাঁতুড়ি ব্লকের অন্তর্গত মোকড়া ও সুনুড়ি গ্রামে দেখা গেল হুড়মুড়িয়ে কাঁচা বাড়ি ভেঙ্গে পড়তে। এছাড়াও বৃহস্পতিবার সাতুরি ব্লকের অন্তর্গত নিমটিকুড়ি থেকে পিরলগড়িয়া অর্থাৎ সাঁতুড়ি থেকে বাঁকুড়া জেলার তিলুড়ি যাওয়ার রাস্তার ব্রিজ ভেঙ্গে বিচ্ছিন্ন হয়ে গেছে যোগাযোগ ব্যবস্থা।

এলাকার মানুষজন জানিয়েছেন, হাসপাতাল, বাজার এবং বিভিন্ন সরকারি দফতরে যাওয়ার একমাত্র রাস্তা। রাত্রিবেলায় মুমূর্ষু কোনও রোগীকে হাসপাতাল নিয়ে যেতে গেলে সাতুরি বাজার হয়ে অনেকটা রাস্তা ঘুরে যেতে হবে। তাই একাধিক গ্রামের অসুবিধা হয়ে গেল এই ব্রিজ ভেঙ্গে যাওয়াতে। এ বিষয়ে সাঁতুড়ি ব্লকের বিডিও জানিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব এ বিষয়ে তিনি ব্যবস্থা করবেন।

