Bomb, Arambagh, তৃণমূল পার্টি অফিস সংলগ্ন এলাকা থেকে উদ্ধার বোমা, চাঞ্চল্য আরামবাগে

গোপাল রায়, আমাদের ভারত, আরামবাগ, ২০ মে:
তৃণমূল পার্টি অফিস সংলগ্ন এলাকা থেকে বেশ
কয়েকটি বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো এলাকায়। বুধবার ঘটনাটি ঘটেছে আরামবাগ পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের কালিপুরে।

জানা গেছে, সকালে স্থানীয় মানুষ বস্তা চাপা অবস্থায় একটি বালতি দেখতে পান। খবর দেওয়া হয় পুলিশে। এরপর আরামবাগ থানার পুলিশ এসে বালতি থেকে বেশ কয়েকটি তাজা বোমা উদ্ধার করে। ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পঠে। কিভাবে বোমা গুলি ওখানে এলো। কে বা কারা বোমা গুলি রেখে গেল সে বিষয়ে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।

এ বিষয়ে আরামবাগ ব্লক সভাপতি স্বপন নন্দী বলেন, এটা বিজেপির কাজ। বিজেপির লোকজন মোটর বাইকে করে বোমাগুলি রেখে গেছে। আমাদের কর্মীদের কেসে ফাঁসানোর জন্য।

আরামবাগ জেলা বিজেপি সাংগঠনিক সভাপতি বিমান ঘোষ বলেন, যে এলাকায় বোমা পাওয়া গেছে সেই এলাকাটি তৃণমূলের আঁতুর ঘর। ওই বোমা গুলি তৃণমূল তরফ থেকে রাখা হয়েছিল  চারিদিকে সন্ত্রাস সৃষ্টি করার জন্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *