জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ১০ সেপ্টেম্বর: নারায়ণড়ে একটি বাড়ির ভেতর থেকে শুক্রবার সকালে এক ব্যক্তির মৃত দেহ উদ্ধার করেছে নারায়ণগড় থানার পুলিশ। সূত্রের খবর, মৃত ওই ব্যক্তি দীর্ঘদিন ধরে নেশাগ্রস্ত ছিল এবং প্রতিদিন স্ত্রীর সাথে ঝগড়া করত। শুক্রবার সকালে বাড়ির লোকজন একটি ঘরের মধ্যে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে নারায়ণগড় থানায় খবর দেন। কিভাবে মৃত্যু হয়েছে তা এখনো জানা যায়নি। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খড়্গপুর মহকুমা হাসপাতাল পাঠিয়েছে।

