হুগলি মেদিনীপুর সীমান্তে মৃতদেহ উদ্ধার 

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২২ জুন: মঙ্গলবার চন্দ্রকোনা এক নম্বর ব্লকের হুগলি সীমান্ত লাগোয়া দরখোলা থেকে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। এদিন সকালে স্থানীয় বাসিন্দারা দরখোলা গ্রামের একটি পুকুরে ওই ব্যক্তির মৃতদেহ ভাসতে দেখে চন্দ্রকোনা থানায় খবর দেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুকুর থেকে মৃতদেহটি উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায়। ঘটনাস্থলে পড়ে থাকা মৃতের সাইকেলটি থানায় নিয়ে আসে। বছর পঞ্চাশের অজ্ঞাত পরিচয় ওই মৃত ব্যক্তির পরিচয় এবং কিভাবে মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *