মানিকচকে আমবাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার

আমাদের ভারত, মালদা, ১২ নভেম্বর: আমবাগান থেকে এক ব্যক্তির রক্তাক্ত মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মানিকচক থানার মথুরাপুরের ভেস্ট পাড়া এলাকার ঘটনা। মৃত ব্যক্তির নাম কৈলাস ঘোষ।

জানাগেছে, গতকাল সকালে বাড়ি থেকে বেরিয়ে ছিলেন ওই ব্যক্তি। তারপর আর বাড়ি ফেরেননি। রাতে বাড়ির লোকজন খোঁজাখুঁজি করেও তার কোনও হদিস পাননি। আজ সকালে বাড়ি থেকে মাত্র ২০০ মিটার দূরে আমবাগানে রক্তাক্ত মৃতদেহ উদ্ধার হয়। স্থানীয় বাসিন্দারা মৃত দেহ দেখতে পেয়ে প্রথমে বাড়িতে এবং তারপর মানিকচক থানায় খবর দেয়। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। মানিকচক থানায় খুনের অভিযোগ দায়ের করেছেন পরিবারের সদস্যরা। বিবাহ-বহির্ভূত সম্পর্কের কারণে ওই ব্যক্তিকে খুন হয়েছে বলে অভিযোগ পরিবারের। তবে, ঠিক কী কারণে খুন খতিয়ে দেখছে মানিকচক থানার পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *