সোমনাথ বরাট, আমাদের ভারত, বাঁকুড়া, ২১ মে: এভারেস্ট জয়ী প্রয়াত সুভাষ পালের স্মৃতির উদ্দেশ্যে আজ এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। বাঁকুড়া এক্সপ্লোরেসেন নেচার একাডেমির উদ্যোগে ও বাঁকুড়া ভলেন্টারি ব্লাড ডোনার্স সোসাইটির সহযোগিতায় আয়োজিত এই স্বেচ্ছায় রক্ত দান শিবিরে সুভাষ পালের স্ত্রী বিশাখা পাল রক্ত দান করে শিবিরের উদ্বোধন করেন। সাতজন মহিলা সহ মোট ৩৮ জন রক্ত দান করেন।
রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন বাঁকুড়া থানার আইসি দেবাশীষ পান্ডা, উপ পুরপ্রধান হিরণ চট্টরাজ সহ অন্যান্য অথিতি বৃন্দ। রক্ত সংগ্ৰহ করে বাঁকুড়া ব্লাড ব্যাঙ্ক।
উল্লেখ্য, বাকুড়ার সুসন্তান সুভাষ পাল ২০১৬ সালে এই দিনে এভারেস্টের সর্বোচ্চ শৃঙ্গ জয় করে ফেরার পথে এভারেস্টের কোলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

