জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন:
বুধবার মেদিনীপুর সদর ব্লকের নয়াগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছিল। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক বিপ্লব আর্যের সহযোগিতায় ও রক্তদান আন্দোলনের কর্মী ফাকরুদ্দিন মল্লিকের সঞ্চালনায় কয়েকজন মহিলা সহ মোট ১১০ জন শিবিরে রক্তদান করেন।
শিবিরে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা সংসদের চেয়ারম্যান কৃষ্ণেন্দু বিষই, শিক্ষক বীরেন পাল, শিক্ষক স্বপন পইড়া, গুড়গুড়িপাল থানার আইসি শুভঙ্কর রায়, অবর বিদ্যালয় পরিদর্শক ওঙ্কার পন্ডা, পঞ্চায়েত প্রতিনিধি দিলীপ দে, অঞ্জলি সরেন। ছিলেন অসীম ধর, অরুণাংশু দে, সুদীপ কুমার খাঁড়া, মণিকাঞ্চন রায় নরসিংহ দাস, মৃত্যুঞ্জয় সামন্ত, অনিমেষ প্রামাণিক, কৌশিক কঁচ, জাকির খান, অলক সিনহা সহ অন্যান্যরা। রক্তসংগ্রহ করেন মেদিনীপুর ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

