প্রয়াত মায়ের স্মৃতিতে রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১ জুন:
মেদিনীপুর শহরের হবিবপুর এলাকার বাসিন্দা সদ্য প্রয়াত গৃহবধূ চিন্ময়ী ঘোষের স্মৃতিতে বুধবার একটি রক্তদান ও মরণোত্তর দেহদান শিবিরের আয়োজন করা হয়।

চিন্ময়ী দেবীর দুই পুত্র বিশ্বজিৎ ঘোষ, ইন্দ্রজিৎ ঘোষ ও দুই পুত্রবধূ মহুয়া ঘোষ ও জয়তী ঘোষ সহ ঘোষ পরিবারের অন্যান্য সদস্যদের উদ্যোগে এদিনের শিবিরে ১৪ জন মহিলা সহ মোট ৩০ জন রক্তদান করেন। চিন্ময়ী দেবীর দুই পুত্র ও দুই পুত্রবধূ সহ বেশ কয়েকজন পশ্চিমবঙ্গ বিজ্ঞান মঞ্চের মাধ্যমে মরনোত্তর দেহদানের অঙ্গীকার করেন। শিবিরের সূচনায় প্রয়াত চিন্ময়ী দেবীর প্রতিকৃতিতে মাল্যদান করেন উপস্থিত অতিথিবৃন্দ। 

রক্তদাতাদের উৎসাহিত করেন মেদিনীপুর পুরসভার পুরপ্রধান সৌমেন খান, চিকিৎসক ডাঃ বি বি মন্ডল, রক্তদান  আন্দোলনের তাপস সিনহা, কাউন্সিলর ইন্দ্রজিৎ পাণিগ্রাহী, সুসময় মুখার্জি, মিতালী ব্যানার্জি, শিক্ষক বুদ্ধদেব দাস, সুদীপ কুমার খাঁড়া, সেবিকা তৃপ্তি সিনহা, বিজ্ঞান আন্দোলনের নেতৃত্ব ড: বাবুলাল শাসমল, সুকুমার সাহা, সুস্মিতা কুন্ডু, সুতপা সেনাপতি, সন্তোষ কুমার বর্মন, শিক্ষক প্রণব হড়, সমাজকর্মী রীতা বেরা, রাকিবুল হাসান, দীপান্বিতা সেন খান, সঙ্গীত শিল্পী সুমন্ত সাহা, দেবলীনা সাহা, নৃত্যশিল্পী রাজনারায়ণ দত্ত, শ্রাবনী দত্ত, রিমা কর্মকার সহ  ঘোষ পরিবারের শুভানুধ্যায়ীরা। শিবিরে রক্ত সংগ্রহ করেন খড়্গপুর ব্লাড ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *