মেদিনীপুরে গ্রীষ্মকালীন রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ১১ এপ্রিল: গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে উদ্যোগী হয়েছে মেদিনীপুর শহরের মহাতাবপুর যুবকবৃন্দ ক্লাব। রবিবার ক্লাব প্রাঙ্গণে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। ক্লাবের উদ্যোগে রক্তদান শিবির এবার ৩৭তম বর্ষে পা দিল। রক্তদাতাদের উৎসাহিত করতে শিবিরে উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সৌমেন খান, বিশিষ্ট সমাজসেবী সুজয় হাজরা, বরুণ বিকাশ দে, চিকিৎসক ডাঃ অনুরূপ পাখিরা, ডাঃ স্বরূপ শতপথি, আইনজীবী দেবকুমার পান্ডা, সমাজকর্মী শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, সমাজসেবী সৌমিত্র চক্রবর্তী, সুব্রত পাহাড়ি, অবন্ধ পাখিরা, সৌরভ পান্ডা, অর্ঘ্য চ্যাটার্জি। শিবিরে বেশ কয়েকজন মহিলা সহ মোট ৭১ জন রক্তদাতা রক্তদান করেন। রক্ত সংগ্রহ করেন মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতাল ব্লাডব্যাঙ্ক কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *