টিম অভিষেকের সহযোগিতায় রক্তদান শিবির

জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ২ জুন: টিম অভিষেকের সহযোগিতায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ৫ নম্বর সাতবাঁকুড়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে আজ বুধবার একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই মহামারী ভাইরাসের প্রকোপের সময় রক্তের চাহিদা মেটানোর লক্ষ্যে আয়োজিত এই রক্তদান শিবিরে সহযোগিতার হাত বাড়িয়ে দেন টিম অভিষেকের সদস্যরা। রক্ত দানের পাশাপাশি সাধারণ মানুষকে রক্তদানের বিষয়ে সচেতন করা হয়।

কয়েক দিন আগে যুব তৃণমূলের রাজ্য সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে করোনা  আক্রান্ত পরিবার সহ এলাকার দুঃস্থ পরিবারগুলিতে দুপুরের আহার পৌঁছে দিয়ে সাধারণ মানুষের পাশে থাকার লক্ষ্যে এই টিম অভিষেকের পথ চলা শুরু হয়। এদিন উপস্থিত ছিলেন টিম অভিষেকের অন্যতম সদস্য তথা গড়বেতা তিন নম্বর ব্লক যুব তৃণমূলের সভাপতি সাগর মন্ডল সহ টিমের অন্যান্য সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *