কন্যাদায়গ্রস্ত পিতার পাশে দাঁড়ালো টিম অভিষেক

জে মাহাতো, আমাদের ভারত, পশ্চিম মেদিনীপুর, ২ জুন: পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতা ৩ নম্বর ব্লকের চন্দ্রকোনা রোড সংলগ্ন রাঙ্গামাটি এলাকার বাসিন্দা হযরত খান আর্থিক অসচ্ছলতার কারণে মেয়ের বিয়ে দিতে পারছেন না, খবর পেয়ে তার পাশে দাঁড়ালো গড়বেতা তিন নম্বর ব্লকের টিম অভিষেকের সদস্যরা। এইদিন ওই কন্যাদায় গ্রস্ত পিতার হাতে আর্থিক সাহায্য তুলে দেওয়ার পাশাপাশি পাশে থাকার আশ্বাস দেওয়া হয়। টিম অভিষেকের এক সদস্য জানান, আমরা মানুষকে বিভিন্ন দিক থেকে সাহায্য করার চেষ্টা করছি। টিম অভিষেকের প্রধান অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরাগী হিসেবেই তাদের পরিচয়। তারা সারা বছর এই ভাবে মানুষের পাশে থাকতে চান বলে টিমের ওই সদস্য জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *