গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে রক্তদান শিবির

অমরজিৎ দে, ঝাড়গ্রাম, ৪ জুলাই: করোনা কালে রাজ্যের ব্লাড ব্যাঙ্কগুলিতে রক্তের চাহিদার কথা বিবেচনা করে রাজ্য যুব তৃণমূলের পক্ষ থেকে সংগঠনের ব্লক স্তরে একটি করে রক্তদান শিবির আয়োজনের কথা বলা হয়েছে। রাজ্য যুব তৃণমূলের সিদ্ধান্ত অনুযায়ী রবিবার গোপীবল্লভপুর ১ নম্বর ব্লক যুব তৃণমূলের পক্ষ থেকে হল রক্তদান শিবির। এদিন গোপীবল্লভপুর বাজার এলাকায় যুব তৃণমূলের রক্তদান শিবিরে মোট ৪৮ জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্ত সংগ্রহ করে ঝাড়গ্ৰাম ব্লাড ব্যাঙ্ক।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন ঝাড়গ্রাম জেলা তৃণমূলের সভাপতি তথা নয়াগ্রামের বিধায়ক দুলাল মুর্মু, রাজ্য যুব তৃণমূলের সহ সভাপতি দেবনাথ হাঁসদা, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক সত্যরঞ্জন বারিক, লোকেশ কর, ব্লক তৃণমূলের সভাপতি হেমন্ত ঘোষ, যুব তৃণমূলের সভাপতি তথা রক্তদান শিবিরের মূল উদ্যোক্তা সত্যকাম পট্টনায়েক প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *