জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুলাই:
রবিবার সকালে অলিগঞ্জ ঋষি রাজনারায়ণ বালিকা বিদ্যালয়ের প্রাক্তনীরা মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরির হাটচালায় আয়োজিত এক কর্মসূচিতে স্থানীয় ৪৫টি প্রান্তিক দুঃস্থ পরিবারকে দৈনন্দিন প্রয়োজনীয় কিছু সামগ্রী তুলে দেন। কর্মসূচি রূপায়ণে সহযোগিতা করেন বিশিষ্ট সমাজসেবী ফাকরুদ্দিন মল্লিক, বিবেক পাতর, সুদীপ কুমার খাঁড়া। প্রাক্তনীদের পক্ষ থেকে ছিলেন গৌরী প্রতিহার, মিতালি সিনহা, বর্ণালী বসু, মুনমুন ঘোষ, নীলাঞ্জনা ঘোষ, সুপ্রভা মল্লিক, সঙ্গীতা প্রামানিক সহ অন্যারা।

কর্মসূচি সুষ্ঠুভাবে রূপায়ণে প্রাক্তনীর সমস্ত সদস্যা আন্তরিকভাবে সহযোগিতা করেন। আগামীদিনে তাঁরা আরও সমাজসেবা মূলক ও পরিবেশ সচেতনতা মূলক কর্মসূচি গ্রহণ করবেন বলে জানিয়েছেন।


