জে মাহাতো, আমাদের ভারত, মেদিনীপুর, ৪ জুলাই:
কলকাতার সমাজসেবী সংগঠন শ্রী শ্বেতাম্বর স্থানকবাসী জৈন সভা রবিবার পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাটে ৭০টি ও পাঁশকুড়ায় ১৫০ টি করোনা আক্রান্ত ও লকডাউনে কাজ হারানো বিপন্ন পরিবারকে নিত্যপ্রয়োজনীয় ত্রাণ সামগ্রী দিয়েছে।

সংগঠনের কো-অর্ডিনেটর গৌতম বোস জানান, জৈনসভার উদ্যোগে এবং কোলাঘাটের সংকেত ও পাঁশকুড়ার নারান্দার বিনয় বাদল দীনেশ সংঘের ব্যবস্থাপনায় অসহায় পরিবার গুলিকে সাহায্য করা হয়েছে। মেদিনীপুর কুইজ কেন্দ্র সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পক্ষে সুভাষ জানা, মণিকাঞ্চন রায় ও অরিন্দম দাস এদিনের ত্রাণ বিতরণ শিবির দুটিতে উপস্থিত থেকে সহযোগিতা করেছেন।


