বিজেপির রাজ্য কমিটি, গুরুত্ব পাচ্ছেন আদি এবং সংঘপন্থী নেতারা

বিশেষ প্রতিনিধি
আমাদের ভারত, ২৫ নভেম্বর: আদি এবং সংঘপন্থী নেতাদের সামনে রেখে দল সাজাচ্ছে বিজেপি। পুরভোটের আগেই রাজ্য কমিটি ঘোষণা করতে চাইছে বিজেপি। সেইমত ডিসেম্বরের প্রথম সপ্তাহে নতুন রাজ্য কমিটি ঘোষণা করছে বলে জানাগেছে।

সুকান্ত মজুমদার রাজ্য সভাপতি হবার এখনও কমিটি ঘোষণা হয়নি। দলের সবপন্থী নেতাদের সঙ্গে কথা বলে একটি তালিকা তৈরি করছেন বিজেপির রাজ্য সভাপতি। তবে সেই তালিকায় কয়েকটি নাম নিয়ে রয়েছে আপত্তি। এমন অবস্থায় বিদ্রোহ ঠেকাতে হস্তক্ষেপ করে দিল্লি। তারাও আলোচনা করে কমিটি ঘোষণা করার পক্ষে।

রাজ্য কমিটির পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করতে ইতিমধ্যে দু’বার দিল্লিতে গিয়েছেন সুকান্ত মজুমদার। দ্বিতীয় দফার আলোচনার পর গতকালই রাজ্যে ফিরেছেন তিনি। কেন্দ্রীয় নেতৃত্বের সঙ্গে কমিটি নিয়ে আলোচনায় ছিলেন সংগঠন সম্পাদক অমিতাভ চক্রবর্তী। জানাগেছে, আরএকদফা আলোচনা হবে দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাডার সঙ্গে। উত্তরপ্রদেশ নির্বাচনের কাজে ব্যাস্ত রয়েছেন জেপি নাড্ডা। তিনি সময় দিলেই কমিটি ঘোষণা করে দেবে দিল্লি।
জানাগেছে ডিসেম্বরের ৫ তারিখের মধ্যেই কমিটি ঘোষণা হয়ে যাবে।

কমিটি পূর্ণাঙ্গ তালিকা রয়েছে সর্বভারতীয় সংগঠন সম্পাদক বিএল সন্তোষের হাতে। নতুন রাজ্য কমিটিতে সংঘ পন্থীদের গুরু দায়িত্ব দিয়ে ভবিষ্যত পরিকল্পনা ঠিক করছে বিজেপি। এবারের রাজ্য কমিটিতে তৃণমূল থেকে আসা নব্যদের সেভাবে জায়গা দিতে চাইছেন না কেউ। কারন একটাই, তারা দল ছাড়লে মুখ পুড়বে নতুন রাজ্য সভাপতির। পুরভোটের আগে রাজ্য বিজেপি নতুনভাবে বিড়ম্বনায় পড়ুক তা চাইছে না দিল্লি। সেই জন্য দিল্লির কেন্দ্রীয় কমিটির নির্দেশে আদি পন্থীদের বেশি করে কমিটিতে নেওয়া হচ্ছে।

এবারের রাজ্য কমিটিতে গুরুত্ব বাড়ছে উত্তরবঙ্গের নেতাদের। মালদার বিধায়িক শ্রীরূপা মিত্র হতে পারেন সাধারন সম্পাদক। সংঘপন্থী উত্তরবঙ্গের নেতা রঞ্জন দে ও অজিত দাস’এর মধ্যে একজনকে সাধারন সম্পাদক করা হচ্ছে বলে বিজেপি সূত্রের খবর। সহসভাপতি হতে পারেন সাংসদ জয়ন্ত রায়। কোচবিহারের মালতি রাভাকে করা হতে পারে সহসভাপতি। দক্ষিণবঙ্গ থেকে অগ্নিমিত্রা পাল ও আরামবাগের বিধায়ক বিমান ঘোষকে করা হতে পারে সম্পাদক। সুকান্ত মজুমদারের নতুন রাজ্য কমিটিতে সারা বাংলার নেতাদের রাখা হচ্ছে। আগেরমত নতুন রাজ্য কমিটিকে কলকাতার নেতাদের মধ্যে আটকে রাখতে চাইছেন না রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *